জাতীয়

ভেজাল প্রতিরোধে বাজার মনিটরিংয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খাদ্যে ভেজাল ও ক্ষতিকারক রাসায়নিক প্রতিরোধে বাজার মনিটরিংয়ের বিষয়ে কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন পণ্য রপ্তানি করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘ভেজাল বিরোধী অভিযান অব্যাহত আছে, সেটা অব্যাহত থাকতে হবে। মোবাইলকোর্ট করে সেটার শাস্তি দেয়া হচ্ছে বলে অনেকটা নিয়ন্ত্রণে আছে। তবে সেটা আরো প্রসারিত করতে হবে। ফরমালিন ব্যবহারের ক্ষেত্রে এটার নিয়ন্ত্রণ কতখানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সে সচেতনতা মানুষের মাঝে তুলে ধরতে হবে।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে খাদ্যে ভেজাল ও ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান জোরদার করার নির্দেশের পাশাপাশি মোবাইল কোর্টের কার্যপরিধি বাড়ানোর কথাও বলেন তিনি।

উন্নত দেশগুলো মুক্ত বাণিজ্যের কথা বললেও নিজেদের বাজারেই তারা শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার দেয় না বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এছাড়া আমদানি রপ্তানির কথা মাথায় রেখে দেশ ও বিদেশের বাজার সম্প্রসারণের কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণে রাখা, মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে আমাদের বিশ্ববাজারে প্রবেশ করা, কোনো ধরনের চাহিদা আছে, কোন কোন বাজার আমরা খুঁজে বের করতে পারি, কোন ধরনের পণ্যে উৎপাদন করতে পারি যা রপ্তানি হবে। আর শুধু রপ্তানির কথাই চিন্তা করলে হবে না, আমাদের নিজেদের অভ্যন্তরীণ বাজার সৃষ্টি করতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ