জমি বা বাড়ি নিয়ে বিরোধের জের ধরে মগবাজারে সোনালীবাগের একটি বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নারীসহ ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জন নারীকে আটক করেছে সিআইডি।
নিহতরা হলেন: বাড়ির মালিক রানু বেগম, তার ভাই মুন্না, আরেক ভাই হৃদয় ও ভাড়াটে বিল্লাল হোসেন।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, জমি কিংবা বাড়ি নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: