চার দিনের মধ্যে বন্ধ তোবা গার্মেন্টেস চালু, মালিক দেলোয়ারের জামিন বাতিল করে শাস্তি ও শ্রম আইন অনুযায়ী তোবার পোশাক শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে তোবা গার্মেন্টস শ্রমিক সংগ্রাম কমিটি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫টি রাজনৈতিক ও শ্রমিক সংগঠন নেতারা এসব কথা বলেন।
নেতারা বলেন, দাবি না মানলে আগামী ৭ সেপ্টেম্বর শ্রম মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
এ সময় সিপিবি নেতা মনজুরুল আহসান খান বলেন, তোবা গার্মেন্টসের শ্রমিকদের ক্ষতিপূরণ ও তাদের পাওনা আদায়ের দাবিতে শিগগিরই বন্ধ হয়ে যাওয়া তোবা গার্মেন্টস খুলে দিতে হবে।
এছাড়া, তোবার শ্রমিকদের পাওনা আদায়ে মালিককে বাধ্য করা হবে বলে জানান সংগ্রাম কমিটির আহবায়ক মোশরেফা মিশু।
এদিকে, কারখানা খুলে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তোবার পোশাক শ্রমিকরা।