হবিগঞ্জের রশীদপুর গ্যাসক্ষেত্রের ৮ নম্বর কূপ থেকে শুক্রবার থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। প্রকল্পটির পরিচালক ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের মহাব্যবস্থাপক একেএম আমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ডক্টর হোসেন মনসুর সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি বাতিল করা হয়।
১ আগস্ট থেকে এ কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহের কাজ শুরু করে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: