বাড়িওয়ালাদের ‘অর্থনৈতিক নির্যাতন’ থেকে ভাড়াটেদের রক্ষার আহ্বান জানিয়েছে ভাড়িটিয়া পরিষদ নামের একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ কথা বলা হয়।
এছাড়া, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয় সংস্কার ও বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বাড়িওয়ালারা কোনো কারণ ছাড়াই বছর বছর বাসা-ভাড়া বৃদ্ধি করে চলছে, যা সম্পূর্ন অযৌক্তিক।
এ সময় তারা বাড়ি-ভাড়া আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট চালু করতে সরকারের প্রতি আহ্বান জানায়।
তারা অভিযোগ করে বলেন, সরকার বিদ্যুত, পানি, গ্যাসের মূল্যবৃদ্ধি করলে প্রতিটি ভাড়াটিয়ার কাছ থেকে বাড়ির মালিকরা এ টাকা আদায় করেন।
তাই আইন অমান্যকারী মালিকদের বিরুদ্ধে ফোজদারি আইনে বিচার করার ও দাবি জানায় সংগঠনের নেতাকর্মীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: