শুধু আইন প্রয়োগ করে নয় বরং সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে চালকদের সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর শাহবাগে মোটরবাইক রোড শো এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য বেপরোয়াভাবে গাড়ি না চালাতে চালকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
এর আগে ‘ট্রাফিক আইন মেনে চলি, পুলিশকে সহায়তা করি’ স্লোগান নিয়ে আয়োজিত রোড শো এর উদ্বোধন করেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: