জাতীয়

ফারুকী হত্যাকাণ্ডে পেশাদার খুনিরাই জড়িত: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

মওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে পেশাদার খুনিরাই জড়িত—দ্রুত দোষীদের আইনের আওয়তায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ফরমালিন প্রতিরোধে সরকারের সাফল্য ও পরবর্তী করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

ফারুকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে— এসময় রাজধানীর মগবাজরের ট্রিপল মাডার ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, এটি জমি ও চাদাবাজি সংক্রান্ত ঘটনা। শিগগিরই এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এ দুই ঘটনার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি।

আসাদুজ্জমান কামাল বলেন, ‘ফারুকী যেভাবে খুন হয়েছেন, তা ছিঁচকে সন্ত্রাসী করেনি, পেশাদার সন্ত্রাসী করেছে। কিছুক্ষণ আগে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে ধরা হয়েছে। মগবাজারের ঘটনা রেলের জমির দখল নিয়ে হয়েছে। যে সন্ত্রাসী এটা করেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। যেকোনো সময় তাকে আমরা গ্রেপ্তার করতে পারব। তবে এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। হঠাৎ করেই হয়ে থাকে।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এগুলোর তদন্ত চলছে। আমরা এই হত্যাকাণ্ডগুলোর মোটিভ নিয়ে কাজ করছি। তদন্ত করা হচ্ছে। শিগগিরই এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।’

গত বুধবার রাত আটটার দিকে আট-নয় জন দুর্বৃত্ত পূর্ব রাজাবাজারের দোতলার ভাড়া বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে ফারুকীকে গলা কেটে হত্যা করে। তিনি সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। পরদিন বৃহস্পতিবার মগবাজারের সোনালীবাগে গুলি করে তিনজনকে হত্যা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ