জাতীয়

জাতীয় সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করবে

মতবিনিময় সভা
মতবিনিময় সভা

সম্প্রচার নীতিমালা-২০১৪ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী— এ নীতিমালা বাস্তবায়ন করা হলে এটি হবে জাতির জন্য চরম আত্মঘাতিমূলক সিদ্ধান্ত। এছাড়া সম্প্রচার মাধ্যমগুলো হয়ে পড়বে একঘেয়ে ও বিরক্তিকর। চ্যানেলগুলো দর্শক হারানোর পাশাপাশি বিজ্ঞাপন হারানোর হুমকিতে পড়ার আশংকাও রয়েছে বলে জানান বক্তারা।

এদিকে, একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেক সেমিনারে বিশ্লেষকরা বলেছেন, জাতীয় সম্প্রচার নীতিমালা স্বাধীন সম্পাদকীয় নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এই নীতিমালার কিছু কিছু বিষয় নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় বক্তারা বিভিন্ন মতামত তুলে ধরেন।

জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ গণমাধ্যমের কণ্ঠরোধ করবে। এছাড়া দেশের গণমাধ্যমগুলো মালিক দ্বারা এমনিতেই নিয়ন্ত্রিত। নতুন করে এই নীতিমালা যুক্ত হওয়ায় গণমাধ্যমগুলোর স্বাধীনতা আরো সংকুচিত হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

এ নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করবে—নতুন প্রণীত জাতীয় সম্প্রচার নীতিমালাকে উদ্দেশ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এ কথা বলেন।

নতুন প্রণীত জাতীয় সম্প্রচার নীতিমালাকে উদ্দেশ করে দেয়া এ বক্তব্যে তিনি আরো বলেন, নতুন এ নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করবে, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এবং শেষ পর্যন্ত দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে।

এতে গণমাধ্যম নিয়ে নীতিমালা ও আইন প্রণয়নের পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে উদ্ভূত বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচকরা মতবিনিময় করেন।

সাংবাদিক সমাজের অনৈক্য ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নীতিমালার অভাবে সরকার নতুন একটি নীতিমালা চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রহমান।

সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার। এতে 'একটি পশ্চাৎপদ নীতি' শীর্ষক সূচনা বক্তব্য উপস্থাপন করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের উপস্থাপনায় সভায় আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের সাধারণ সম্পাদক শাইখ সিরাজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, শওকত মাহমুদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ।

'গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ' শীর্ষক সভাটি আয়োজন করে সম্পাদক পরিষদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ