হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রোববার সকালে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ খলিল ব্যাপারী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান সাংবাদিকদের বলেন, আটক খলিল ব্যাপারীর বাড়ি শরিয়তপুর জেলায়। তিনি দুবাই থেকে এমিরেটস-এর একটি ফ্লাইটে সকাল সাড়ে ৯টায় ঢাকায় আসেন। তার ফ্লাইট নম্বর ছিল ইকে ৫৮২। ফ্লাইটটির ট্রানজিট ছিল পাকিস্তানের কারাচি।
ঢাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে ওই ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয় বলেও জানান মঈনুল খান।
এদিকে, খলিল ব্যাপারীর কাছ থেকে ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দার উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: