জাতীয়

রাজধানীতে সোমবার থেকে ভোটার হালনাগাদ শুরু

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় আগামীকাল (সোমবার) থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি জানান, ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিদের ১৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে ছবি তুলতে ও নিবন্ধন করতে হবে। যারা বাদ পড়বেন তারা সরাসরি কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

এবার ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা ৫ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তথ্য সংগ্রহকারীরা যদি বাড়ি গিয়ে কাউকে না পান, তবে সেখানে তথ্য সংগ্রহকারীদের নাম ও ফোন নম্বর রেখে আসবেন। যাতে ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিরা ওই নম্বরে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ