জাতীয়

সমুদ্র সম্পদকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতের আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীতে ব্লু ইকোনমি নিয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও জানান, ব্লু ইকোনমি বাংলাদেশের সামনে খুলে দিতে পারে উন্নয়নের নতুন দিগন্ত।

দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০ ভাগই আসে সমুদ্র পরিবহনের মাধ্যমে—এ কথা উল্লেক করে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রে বাংলাদেশের যে বিশাল অধিকার অর্জিত হয়েছে তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখা সময়োপযোগী।

সমুদ্র সম্পদের প্রাপ্যতা, উত্তোলন এবং ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে। তবে এ ক্ষেত্রে দক্ষ জনবল তৈরিতে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ কর্মাশালার মাধ্যমে একটি কার্যকর সুপারিশমালা তৈরি হবে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুদূরপ্রসারি ভূমিকা রাখবে। সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সমুদ্রভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড তথা ব্লু ইকোনমি নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হয়েছে দুদিনের আন্তজার্তিক কর্মশালা। এ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ