জাতীয়

মন্ত্রিসভা থেকে বের হচ্ছে না জাপা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী

জাতীয় পার্টি (জাপা) মন্ত্রিসভা থেকে বের হয়ে যাবে— এ খবর সত্য নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এটা তাদের দলীয় কোনো সিদ্ধান্ত নয়, দলের চেয়ারম্যানের (হুসেইন মুহাম্মদ এরশাদ) ব্যাক্তিগত মন্তব্য হতে পারে।

বিগত দিনে জাতীয় সংসদে বিরোধীদলের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় সংসদে সঠিকভাবে বিরোধীদলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি।

মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির নেতাদের পদত্যাগ করানোর বিষয়ে চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ একমত হয়েছেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার তৈরি হয়।

এদিকে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ শেষে জাতীয় পার্টির দুই নেতা শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর সঙ্গে দেখা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ