জাতীয়

মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা স্বারক সই মঙ্গলবার

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

মানবপাচার-বিশেষ করে নারী ও শিশু পাচার বন্ধ, উদ্ধার, প্রত্যাবাসন ও পুর্নবাসনে ভারতের সঙ্গে সমঝোতা স্বারক সই করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার দু’দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এছাড়াও রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন এবং রেলওয়ে সম্পত্তি অবৈধ দখল আইনের খসড়া প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আগামীকাল (মঙ্গলবার) দুদেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান ও ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী নেতৃত্ব দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক পাচার, চোরাচালান বন্ধ, বন্দি বিনিময়সহ অমিমাংসিত ও স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলো গুরুত্ব পাবে।

এছাড়া, দুদেশের মধ্যে মানবপাচার বিশেষ করে নারী ও শিশু পাচার বন্ধ, উদ্ধার, প্রত্যাবাসন ও পূর্নবাসনে একটি সমঝোতা স্বারক সই হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ