জাতীয়

তৃতীয় অধিবেশন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত

জাতীয় সংসদ
জাতীয় সংসদ

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার সংসদ ভবনে সংসদ কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন। সূত্র: বাসস।

সভায়, প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল ৫টায় শুরু হবে। প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, মইনউদ্দিন খান বাদল, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া সভায় দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ