বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের স্বরাষ্ট সচিব পর্যায়ের বৈঠকটি মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে।
বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের মাটিতে জঙ্গি ঘাঁটি ভেঙে দেয়া, বন্দি বিনিময়, অনুপ্রবেশ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়গুলোকে উত্থাপন করা হবে বলে জানা গেছে।
এছাড়া, বাংলাদেশের পক্ষ থেকে চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে উত্তেজনা প্রশমনসহ কয়েকটি বিষয়ে আলোচনা করা হতে পারে।
এদিকে এ বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমদে ও ভারতের পক্ষে যুগ্ম স্বরাষ্ট্র সচিব শম্ভু সিং দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বুধবার একই জায়গায় আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: