শান্তি চুক্তি অনুসারে ৩ পার্বত্য জেলার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে তিন পার্বত্য জেলার যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আগামী ৩-৪ বছরের মধ্যে এ পরিবর্তন সাধিত হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, জেলাগুলোতে সেতু, সড়ক, পর্যটন ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এখন মানুষ অনায়াসে সংশ্লিষ্ট জেলাগুলোতে সহজেই যাতায়াত করতে পারছে।
তিনি আরো বলেন, দেশের সার্বিক যোগাযোগ অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও ঘাটতি আগামী অর্থবছরেই আমূল পরিবর্তন হবে।
সেইসঙ্গে সার্বিক যোগাযোগ ব্যবস্থায় চলা সমস্যা-ত্রুটির কথাও স্বীকার করেন পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: