জাতীয়

ফারুকী হত্যাকাণ্ডে উগ্রবাদীরাই দায়ী

ফারুকী
ফারুকী

ধর্মীয় উগ্রবাদীরাই পরিকল্পিতভাবে মওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, এটা নিছক ডাকাতির ঘটনা নয়—দাবি করেছেন নিহতের তার মেঝ ছেলে আহম্মদ রেজা। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তে সন্তোষ প্রকাশ করেন তিনি। বুধবার রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় ফারুকীর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একইসঙ্গে হত্যার ঘটনার আগে দায়ের হওয়া মামলায় নতুন করে দণ্ডবিধির ২টি ধারা যোগ করে তদন্ত করার অনুরোধ জানায় আহম্মদ রেজা।

এ ঘটনায় দায়ের করা মামলা সংশোধনের দাবি জানিয়ে তিনি বলেন, মামলাটি করার সময় তার ছোট ভাই না বুঝেই পুলিশের করা এজাহারে স্বাক্ষর করেন।

এ মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা সংযোজন করে তদন্ত করার অনুরোধও জানান আহম্মদ রেজা।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলা যে বিষয়েই হোক না কেন, তদন্তের মাধ্যমে সঠিক কারণ বেরিয়ে আসবে এবং সেভাবেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবারে খুন হওয়া সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও টেলিভিশনে ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রকৃত কারণ এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।

এদিকে, গত ২৮ আগস্ট রাজধানীর মগবাজারের সোনালীবাগে গুলি করে ৩ জনকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামী আরিফ হাওলাদারকে মঙ্গলবার রাতে ডেমরা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এর আগে এ মামলায় তিনজনকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ