জাতীয়

পাহাড়ে শান্তি ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিগত দুই দশক ধরে পাহাড়ে যে অশান্তি চলছে তা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের তিনি এ কথা বলেন।

বন্ধু সেজে পাহাড়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সাবধান থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে শেখ হাসিনা বলেন, পাহাড়ে ভূমি সমস্যার সমাধানে ভূমি কমিশন আরো সক্রিয় করা হবে।

ভূমি আইনে সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ধরনের সমস্যা সমাধানে পাহাড়ি-বাঙালি উভয় পক্ষকে আলোচনায় বসার তাগিদ দেন।

শেখ হাসিনা বলেন, ‘ভূমি বিরোধ, বণ্টন ও অধিকার নিয়ে একটি বিরাট সমস্যা রয়ে গেছে। সেটা সমাধানের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে এবং ভূমি কমিশন গঠন করা হয়েছে। তাই সকলে মিলে কাজ করলে এ সমস্যার সমাধান করা যাবে।’

পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘শান্তি চুক্তি করার পরই আমরা বাস্তায়নের দিকে মনোনিবেশ করি এবং প্রস্তাব মোতাবেক মন্ত্রণালয় গঠন করা ও এ শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দেয়া হয়। সেইসঙ্গে শরণাথীদের পুর্নবাসনের জন্যও একটি আলাদা কমিটি করা হয়েছে। এছাড়া, যা যা করার দরকার সবগুলো কাজই আমরা করেছি।’

তিনি আরো বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়নের একটি চিত্র সংসদে তুলে ধরার সুযোগ পেয়েছি আমরা।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ