জাতীয়

সিএনজি স্টেশন ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দিনরাত খোলা

সিএনজি স্টেশন ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দিনরাত খোলা
সিএনজি স্টেশন ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দিনরাত খোলা

ঈদুল আজহা সামনে রেখে আগামী ১ থেকে ১১ অক্টোবর দেশের সব সিএনজি স্টেশন দিনরাত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পরে এ কথা জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মহাসড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না— এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর আর্মানিটোলা ও আগারগাঁওয়ে পশুর হাট না বসানো নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে। তবে পোশাক ও নিত্যপণ্যবাহী যানবাহন এর আওতামুক্ত থাকবে বলে জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়ত নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোজাম্মেল হকের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

বৈঠকে যোগাযোগ, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ পরিবহন মালিকরা এ বৈঠকে অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ