আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির ভারতীয় শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। আর সংগঠনটির নিশানায় আছে বাংলাদেশ ও মিয়ানমারের নামও। এ বিষয়ে এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, তবে জঙ্গিবাদ বিষয়ে সরকার কঠোর অবস্থানেই আছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো জঙ্গির উত্থান আমরা আমাদের দেশে হতে দেব না। আর যেটার সম্পর্কে আপনারা (সাংবাদিক) বলছেন এটা আমি আর একটি ভালো করে যেন নেই। না যেনে কিছু বলবো কিভাবে?’
আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির ভারতীয় শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। বুধবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এদিকে, জাওয়াহিরির এ ঘোষণার পর ভারতের বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।