শাহজালাল বিমানবন্দর থেকে শুক্রবার দুপুবে ৭৫ লাখ টাকা মূল্যের দেড় কেজি স্বর্ণসহ মাহিবুল খান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেলের সামনে থেকে মাহিবুলের মালামাল তল্লাশি করা হলে ওই স্বর্ণ পাওয়া যায়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: