জাতীয়

জাপানের প্রধানমন্ত্রী ঢাকায়

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা

শিনজো আবে- শেখ হাসিনা
শিনজো আবে- শেখ হাসিনা

একাত্তরে বাঙালির মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ঢাকা পৌঁছে বিমান বন্দর থেকে সরাসরি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকেও এ সময় একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতি সৌধ পরিদর্শন বইতে সাক্ষর করেন জাপানের প্রধানমন্ত্রী।

এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আসলে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল শিনজো আবেকে স্বাগত জানান। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপানি প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদন শেষে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি। পরে পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বন্দরে শিনজো আবেকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত।

শাহজালাল বিমান বন্দরের ভিআইপি টার্মিনালে জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিমান থেকে নামার পর দুই জন শিশু আবে ও তার স্ত্রীকে ফুলের তোড়া উপহার দেয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মন্ত্রিসভার সদস্যসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

এদিকে, দীর্ঘ ১৪ বছর পর কোনো জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ