জাতীয়

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ

জাপানকে সমর্থন দিতে প্রার্থিতা প্রত্যাহার বাংলাদেশের

আবের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর
আবের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাপানকে সমর্থন দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে বাংলাদেশ তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর এ ঘোষণায় ধন্যবাদ জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

যৌথ ঘোষণায় বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের প্রতি সংহতি ও একাত্মতা জানিয়ে বাংলাদেশ ২০১৬-১৭ মেয়াদে জাপানের প্রার্থীতা সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

পরে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ-জাপান যৌথ ইশতেহারে সই করেন দুই প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং দুদেশের সরকারের উধ্বর্তন কর্মকর্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ