সংবিধানের ষোড়শ সংশোধন বিল জাতীয় সংসদে রোববার উত্থাপন করার জন্য দিনের কার্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। বিলটি উত্থাপনের পর যাচাই-বাছাই করার জন্য আইন মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হবে। কমিটির রিপোর্টের পর সংসদে বিলটি পাস করা হবে।
তবে এ বিল পাশ হলেও বিচারপতিদের অপসারণের পদ্ধতি নিয়ে আইন না করা পর্যন্ত এ সংশোধনী কার্যকর হবে না।
এদিকে, রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটউটে এক কর্মশালার উদ্ধোধন করে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এ সংশোধনীতে বিচারপতিদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে।
তিনি আরো বলেন, ৭২ এর সংবিধানের আলোকে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এটা নিয়ে বিতর্কের সুযোগ নেই। এ আইনে শুধু বিচারপতির অযোগ্যতা ও অদক্ষতার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে।
বিচারপতি নিয়োগের ব্যাপারেও ভবিষ্যতে আইন প্রণয়ন করা হতে পারে বলেও জানান আইনমন্ত্রী।