রাজধানীর তেজগাঁও শিল্প এলাকাকে একই সঙ্গে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করলে মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দেয়।
তিনি আরো বলেন, বৈঠকে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রস্তাব অনুসারে সরকারি কর্মকর্তা ও কূটনীতিকেরা ভিসা ছাড়াই ফিলিপাইনে যেতে পারবেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: