প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার-হু মহাপরিচালক মার্গারেট চ্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্বাস্থ্যখাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্যসেবায় হু এর ভূমিকার প্রশংসা করেন তিনি।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে সরকারের স্বাস্থ্যসেবায় সন্তোষ প্রকাশ করেন হু এর প্রধান মার্গারেট চ্যান। এছাড়াও পোলিও ও কুষ্ঠ রোগ নির্মূল করায় সরকারের প্রশংসা করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: