ভারত, মিয়ানমার, চীনসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করতে, দেশের সব রেললাইন ডুয়েল-গেজ করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। মঙ্গলবার রাজধানীতে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত মিটারগেজ রেল লাইন নির্মাণ নিয়ে একটি প্রকল্প একনেকের বৈঠকে উঠেছিল। তবে দেশের সব রেললাইন ডুয়েল গেজ করার পরিকল্পনার কারণে এটি পাশ হয়নি। তবে এ দিন চট্রগ্রামে প্রায় আড়াই হাজার কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে পল্লী অবকাঠামো নির্মাণ এবং নড়াইলে চিত্রা নদীর উপর ব্রিজ নির্মাণসহ ৪টি প্রকল্প পাশ করা হয়।
আগামী চার বছরের মধ্যে এক হাজার ৭৭২ কোটি টাকা ব্যায়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: