জাতীয়

প্রতিষ্ঠানের স্বার্থেই সম্প্রচার নীতিমালা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

সমালোচনা থাকতে পারে তবে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য নীতিমালা প্রয়োজন— সেজন্যই জাতীয় সম্প্রচার নীতিমালা করা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জনগণের অধিকার সংরক্ষণ করতেই এ নীতিমালা উল্লেখ করে তিনি বলেন, এমনভাবে এটি করা হবে যেন ভবিষ্যতে কেউ তা বন্ধ করতে না পারে।

শেখ হাসিনা আরো বলেন, অনেকেই জাতীয় সম্প্রচার নীতিমালার সমালোচনা করছেন। জনগণের অধিকার রক্ষায় এ নীতিমালা জরুরি।

তিনি বলেন, ‘এখন এটা নিয়ে বেশ তোলপার চলছে, অনেকে এটার বিরোধীতা করে যাচ্ছে। তবে বিশ্বের প্রত্যেকটা দেশেই একটি সম্প্রচার নীতিমালা তৈরি করা হয় এবং গ্রহণ করা হয়, বাস্তবায়ন করা হয় এর মাধ্যমেই সবকিছু চলে। আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে দীর্ঘদিন একটা দাবিও ছিলো সম্প্রচার নীতিমালার।’

এ সময় আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তৈরির জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে সম্প্রচার মাধ্যমকে সুনির্দিষ্ট নিয়মনীতি অনুযায়ী পরিচালনা ও মান উন্নয়নের জন্য আমরা জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়ন করেছি। সম্প্রচার নীতিমালার আলোকে সম্প্রচার কমিটিও গঠন করা হবে।’

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিএফটিআই) অধীনে প্রথমবারের মতো চালু হলো এক বছর মেয়াদী চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ ডিপ্লোমা কোর্স। প্রথম ব্যাচে ৩০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হলো এর পথচলা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ