দেশের মানুষ চাইলে হরতাল বন্ধে আইন করা যেতে পারে বলে— জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে রাজনৈতিক এ কর্মসূচির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা।
ময়মনসিংহ-৭ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানের প্রশ্ন ছিল- আইনের মাধ্যমে স্বল্পকালের জন্য হরতাল নিষিদ্ধ করা যায় কিনা?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, সব কিছু আইন করে করা যায় না। দেশের মানুষকে সচেতন হতে হবে। তাদেরকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ইউএনডিপির প্রতিবেদনের বরাত দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানবসম্পদ উন্নয়নে এক ধাপ এগিয়ে রয়েছে।
প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের কার্যক্রম তুলে ধরে জাতীয় অটিজম কমপ্লেক্স নিমার্ণ করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা- দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে রূপকল্প-২০২১ অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে। অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারি বিনিয়োগ আরো বাড়ানো হবে।