রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
একইসঙ্গে মুরাদপুর ২ নম্বর গেটে একটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
রাজধানীর উত্তরায় ১৬তলা বিশিষ্ট ৪টি অ্যাপার্টমেন্ট ভবনে ১২৫০ বর্গফুট আয়তনের ৩৩৬টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। এছাড়া, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটের ওভারহোলিং কাজের জন্য যন্ত্রাংশ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: