জাতীয়

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

কারওয়ান বাজার
কারওয়ান বাজার

রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেলক্রসিং থেকে পশ্চিম দিকে মাছ বাজারের পেছনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা আন্তনগর ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল। একই সময় পাশের লাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী আন্তনগর ট্রেনটিও যাওয়ার সময় রেললাইনের ওপর বাজারের মানুষের ভিড় থাকায় ট্রেনে কাটা পড়ে বেশ কয়েকজন হতাহত হন।

এ সময় দুর্ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনায় ১০ থেকে ১১ জন আহত হয়েছেন। পরে গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের কারও পরিচয় জানা যায়নি।

এলাকাবাসিরা বলেন, রেললাইনের ওপর প্রতিদিনই বাজার বসে। সেখানে অনেকেই বাজার করতে গিয়েছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ