জঙ্গিবাদে অর্থায়নে কারও বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার রাজধানীতে জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান কার্যক্রম জোরদার ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভা শেষে এ কথা বলেন তিনি।
আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধানে সরকার সকল প্রকার ব্যবস্থা নিচ্ছে।
সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও র্যা বসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: