ইতিহাস বিকৃতির অভিযোগে মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি একে খন্দকারের লেখা বইটি পুড়িয়েছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন শেষে বইটি পোড়ান তারা।
মানববন্ধনে মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বলেন, একে খন্দকার তার '১৯৭১: ভেতরে বাইরে' বইটিতে ইতিহাস বিকৃত করেছেন।
তিনি এ বইয়ের তীব্র নিন্দা জানিয়ে তা নিষিদ্ধের দাবি জানান।
হেলাল মোর্শেদ খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে একে খন্দকারের মন্তব্য ইতিহাস বিকৃতের শামিল।
এ সময় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও জানান মানববন্ধনে আসা মুক্তিযোদ্ধারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: