বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগের যারা বিরোধিতা করছেন তারা মূলত স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে কথা বলছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের ২ নম্বর হলে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
অ্যার্টনি জেনারেল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধন বিল সম্পর্কে কোনো কিছু না জেনেই উদ্দেশ্যমূলকভাবে এর বিরুদ্ধে কথা বলা হচ্ছে।
এই আইনটি হলে বিচার বিভাগের স্বাধীনতা কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না বরং বিচারপতিদের স্বার্থ সংরক্ষণ হবে।
এসময় রাজনৈতিক কোনো ইস্যু না থাকায় একটি মীমাংসিত বিষয়কে ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন মাহবুবে আলম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: