জাতীয়

রেললাইনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

 রেল
রেল

দুঘর্টনায় ৪ জনের প্রাণহানির পর টনক নড়েছে রেলওয়ে কর্তৃপক্ষের তাই শুক্রবার সকাল থেকেই কারওয়ান বাজারে রেল লাইনের ওপর বসা বাজার এবং দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।

তবে এক জায়গাতে অভিযান চললেও অন্যান্য রেলগেট এলাকা এখনো অরক্ষিতই রয়ে গেছে। এসব অবৈধ স্থাপনার হোতারা ধরা-ছোঁয়ার বাইরে।

এলাকাবাসির অভিযোগ, কর্তৃপক্ষের যোগসাজশে নিয়মিত চাঁদার বিনিময়েই রেল লাইনের ওপর ও আশপাশে ব্যবসার সুযোগ করে দেয়া হতো।

আর রেল কর্তৃপক্ষের দাবি, নিয়মিতই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।

তারা এ এলাকায় বসবাস করে আসছেন বছরের পর বছর ধরে বলে দাবি করেন বস্তির বাসিন্দারা।

তাদের দাবি, শুরুতে সিরাজ নামে কমিউনিটি পুলিশের এক কমান্ডার প্রত্যেকের কাছ থেকে অগ্রিম ২০ হাজার টাকা করে নিয়ে, তাদেরকে বসবাস এবং ব্যবসা করার সুযোগ দিয়েছেন। আর ভাড়া হিসেবে প্রতিদিন সবার কাছ থেকেই একশ-দুইশো টাকা করে নিতেন।

এদিকে, দিনের পর দিন চাঁদাবাজি চললেও এ বিষয়ে কোনো তথ্য নেই রেলওয়ে পুলিশের কাছে।

রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, এ অভিযান এখন নিয়মিতই চলবে আর কোনো অবৈধ স্থাপনা রেল লাইনের আশপাশে বসতে দেয়া হবে না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ