তরুণদের সমাজ সেবা সম্পর্কে অবহিত করতে দেশের প্রত্যেক জেলায় একটি করে ‘সমাজ উন্নয়ন গ্রাম’ তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ।
শুক্রবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদরদপ্তরে ‘জাতীয় সমাজ উন্নয়ন কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, স্কাউটসের মূল ভিত্তি সমাজ উন্নয়ন সম্পর্কে সবাইকে আরো সচেতন হতে হবে। স্কাউটরা যাতে আনন্দ নিয়ে সমাজ উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে সেই বিষয়েও সবাইকে নজর রাখতে হবে।
দুই দিনব্যাপী এ কর্মশালায় স্কাউটসের জাতীয় কমিশনার ও জেলা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: