প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মা আয়শা ফয়েজকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাকে ল্যাব এইড হাসপাতালের নিবির পরিচর্চা কেন্দ্র-আইসিইউতে ভর্তি করা হয়েছে।
৮৪ বছর বয়সী আয়শা ফয়েজ বেশ কিছুদিন ধরে কিডনী জটিলতায় ভুগছিলেন বলে জানান তার ছোট ছেলে বিশিষ্ট কার্টুনিষ্ট ও ছড়াকার আহসান হাবিব।
বর্তমানে তার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে বলেও জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: