দ্বিতীয় দিনের মতো শনিবার রেলওয়ে বিভাগের বেদখলকৃত জমি উদ্ধারে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুঘর্টনায় ৪ জনের প্রাণহানির পর টনক নড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ কারণে গত শুক্রবার সকাল থেকেই কারওয়ান বাজারে রেল লাইনের ওপর বসা বাজার এবং দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে।
সকাল থেকে রেলগেট থেকে এ উচ্ছেদ অভিযান চলছে।
বস্তিবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের যোগসাজশে নিয়মিত চাঁদার বিনিময়েই রেল লাইনের ওপর ও আশপাশে ব্যবসার সুযোগ করে দেয়া হয়।
আর রেল কর্তৃপক্ষের দাবি, নিয়মিতই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
বস্তিবাসীরা জানান খিলগাও রেলগেটের বস্তিবাসীরা জানান, ভাড়া হিসেবে প্রতি মাসে ২০০/ ৪০০ টাকা দিতে হয়।
আর বাজার বসা নিয়ে প্রতিদিন সবার কাছ থেকেই একশ-দুইশো টাকা বা তার বেশি চাঁদা দিতে হয়।
এদিকে, দিনের পর দিন চাঁদাবাজি চললেও এ বিষয়ে কোনো তথ্য নেই রেলওয়ে পুলিশের কাছে।
রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, এ অভিযান এখন নিয়মিতই চলবে আর কোনো অবৈধ স্থাপনা রেল লাইনের আশপাশে বসতে দেয়া হবে না।