জাতীয়

ডাস্টবিনে নবজাতকের মৃতদেহ

 ডাস্টবিনে নবজাতকের মৃতদেহ
ডাস্টবিনে নবজাতকের মৃতদেহ

রাজধানীর মৌচাক মার্কেটের নিকটবর্তী প্রপার্টি প্লাজা গলির ডাস্টবিনে শনিবার এক নবজাতক মেয়ে শিশুর মৃতদেহ পাওয়া গেছে।

সকাল ৯টার দিকে আয়েশা নামের এক নারী মৃতদেহটি উদ্ধার করেন।

তিনি জানান, সকালে কাগজ কুড়াতে গিয়ে ডাস্টবিনের মধ্যে একটি কার্টন দেখতে পান। কার্টনটি ভারি মনে হলে সন্দেহ জাগে তার। পরে খুলে দেখেন শিশুর মৃতদেহ। মেডিকেলের সাদা কাপড়ে মোড়ানো ছিল মৃতদেহটি। কাপড়টির গায়ে লেখা রয়েছে জি.ও.টি।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের আলট্রাসনো বিভাগের পাশের শৌচাগার থেকে একটি শিশুর ভ্রূণ উদ্ধার করা হয়েছে। সকাল ৮টার দিকে ভ্রূণটি উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ভ্রূণটির বয়স আনুমানিক তিন মাস। ভ্রূণটি কীভাবে সেখানে এল, তা জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ