ঈদ ও পূজাকে সামনে রেখে ফিটনেসবিহীন কোনো ধরনের যানবাহন যাতে রাজধানীতে প্রবেশ এবং বের হতে না পারে সেজন্য মালিকপক্ষকে যথাযথ নির্দেশ দেয়া হয়েছে –জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়কমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত মোটরবাইক শোতে অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এবার ঈদে মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসতে দেয়া হবে না। ঈদের পরে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা হবে।
গত ঈদের মত এবারো মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
পরে সড়ক দুর্ঘটনা রোধে লিফেট বিতরণ করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: