জাতীয়

ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর চেইন অব কমান্ড: ড. মিজান

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

আইন-শৃঙ্খলা বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে যাওয়ায় মানবাধিকার হুমকির সম্মুখীন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

সোমবার সন্ত্রাসীদের হামলায় নির্যাতনের শিকার অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মাহবুব উল্লাহকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

পরে সাংবাদিকদের বলেন, সাধারণ জনগণের ওপর যে ধরনের নির্যাতন চলছে তাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়েছে।

এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি পুলিশ বাহিনীকে যথাযথ নির্দেশ দিন যাতে মানুষের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।

মাহবুব উল্লাহর ওপর হামলার নিন্দা জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, তিনি (মাহবুব উল্লাহ) একজন স্বল্পভাষী ও শিষ্টভাষী মানুষ। সুপ্রিম কোর্টের মতো পবিত্র জায়গায় তার ওপর এমন হামলা হয়েছে। তার ওপর হামলার অর্থ হলো এখন কোনো বুদ্ধিজীবী আর নিরাপদ নন।

ড. মিজান বলেন, যে কোনো বুদ্ধিজীবী যে কোনো ব্যাপারে মতামত ব্যক্ত করতে পারেন। কিন্তু হামলা করে তার কণ্ঠরোধ করার ব্যবস্থা করলে তা গণতন্ত্রের জন্য শুভবার্তা বয়ে আনতে পারে না। যারা তাকে অপমান করেছে, তারাও যে একদিন অপমানের শিকার হবে না—এমন নিশ্চয়তা কে দেবে? এ ঘটনা খুবই নিন্দনীয়। আমি এর প্রতিবাদ জানাই।

মানবাধিকার কমিশনের কাজে বাধা দেয়া হলে প্রয়োজনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হবে বলেও জানান কমিশনের চেয়ারম্যান।

গত শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান থেকে বের হওয়ার পর মাহবুব উল্লাহর ওপর হামলা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। তিনি এখন রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ