জাতীয়

বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া নীতিগত অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

নতুন আইন অনুযায়ী, বাল্যবিবাহের অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হবে দুই বছর এবং জরিমানা হবে ৫০ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই সাজা দেবেন। তবে বিয়ে বাতিলের বিষয় থাকলে তা করবেন পারিবারিক আদালত।

বিদ্যমান আইনে বাল্যবিবাহের অপরাধের জন্য এক হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ তিন মাসের সাজার বিধান রয়েছে। যারা বাল্যবিবাহ করেছেন, যারা বিয়েটি পরিচালনা করেন এবং যারা বাল্যবিবাহের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, তারা এই দণ্ডের আওতায় পড়বেন। অপরাধী নারী হলে শুধু আর্থিক দণ্ড হবে, কারাভোগ করতে হবে না।

বর্তমানে নারীদের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং পুরুষদের ক্ষেত্রে ২১ বছরের কম হলে নাবালক বলা হয়। তবে আজ মন্ত্রিসভায় বিদ্যমান বয়স কমানো যায় কি না, তা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুশাসন দিয়েছে।

মন্ত্রিসভায় কাস্টমস আইন-২০১৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়ার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার থেকে প্রাপ্ত আয়ের ওপর এক শতাংশ হারে সারচার্জ আদায়ের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারচার্জ আরোপের মাধ্যমে এ খাত থেকে বছরে ১৪০ কোটি টাকা রাজস্ব আসবে। আর তা শিক্ষার উন্নয়নে ব্যবহার করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ