ঢাকা ঘোষণার মধ্যদিয়ে শেষ হল তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক বাঘ সম্মেলন। মঙ্গলবার রাজধানীতে সম্মেলনে বাঘ সুরক্ষায় নয়টি বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন অংশ নেয়া ১৩টি দেশের নেতারা।
সম্মেলনের শেষদিনে এ তথ্য জানিয়েছেন প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী।
এর মধ্যে অন্যতম সুপারিশ হচ্ছে পরিবেশ এবং বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত করবে এমন কোনো স্থাপনা সংরক্ষিত অঞ্চলের আশেপাশে নির্মাণ করা যাবে না বলে জানান তিনি।
বন অধিদপ্তর সুন্দরবনের খুব কাছেই জাহাজ ভাঙা শিল্পের জন্য কোনো অনুমোদন দেয়নি—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ শিল্প এখানে হলে সুন্দরবনের উপর প্রচণ্ড বিরূপ প্রভাব পড়বে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: