জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের অনুমোদন

বঙ্গবন্ধু স্যাটেলাইট
বঙ্গবন্ধু স্যাটেলাইট

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পসহ ৪ হাজার ২৯৬ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর জন্য সরকারি তহবিল থেকে যোগান দেয়া হবে ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা। প্রকল্প সাহায্য থেকে আসবে ১ হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনে একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এ বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, বাংলাদেশ রেলওয়ের জন্য ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ, তামাবিল স্থলবন্দর উন্নয়নসহ ৬টি নতুন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, এবারই প্রথম দেশে স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প হাতে নিয়েছে সরকার, যেটির ল্যান্ড ষ্টেশন হবে গাজিপুর ও রাঙামাটিতে। আর এটির উৎক্ষেপস্থল হবে রাশিয়ায়। ২০১৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকার যোগান দেবে ১ হাজার ৩১৫ কোটি টাকা।

তবে নকশা চূড়ান্ত হলেও এটির জন্য এখনো অর্থায়নের ব্যবস্থা হয়নি বলে জানান মন্ত্রী।

এছাড়া, খুলনা শহরের জন্য এবারই প্রথম প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প অনুমোদন দেয়া হলেও আগামীতে সারাদেশে তিতাস গ্যাসের ক্ষেত্রেও একই ব্যবস্থা রেখে প্রকল্প পাস করার জন্য সরকার কাজ করছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ