জাতীয়

গণজাগরণ মঞ্চের বিক্ষোভ বৃহস্পতিবার

গণজাগরণ মঞ্চ
গণজাগরণ মঞ্চ

রাজাকার জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিকেল ৪টায় সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও শনিবার বিকেল ৪টায় শাহবাগে গণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের অন্যতম সংগঠক আরফি জেবতিক।

এর আগে রায় ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত গণজাগরণমঞ্চের সংগঠক ও কর্মীরা। এ সময় রাজাকার জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে শাহবাগে বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ।

বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর হয়ে হাইকোর্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখান থেকে ফিরে এসে আবারও শাহবাগে জড়ো হন মঞ্চের কর্মীরা।

এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘গণজাগরণ মঞ্চকে দুর্বল করে এ রায় ঘোষণা করা হয়েছে। যারা এটা করেছে তারা দেশের শত্রু তারা মুক্তিযুদ্ধের শত্রু। এ রায় আমরা মানি না।’

সাঈদীর মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায়কে ‘আঁতাতের রায়’ বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের এ মুখপাত্র।

ইমরান বলেন, জামাতের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এ রায় দেয়া হয়েছে। এই রায় উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এ রকম একটি রায় দেয়ার জন্য বছরখানেক ধরে ষড়যন্ত্র হচ্ছে।

‘এ রায়ের বিরুদ্ধে আন্দোলন করতে দেশের বিবেকমান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের এ মুখপাত্র।

তিনি বলেন, রায়ের বিরুদ্ধে যাতে আন্দোলন করতে না পারে, সে জন্য গণজাগরণ মঞ্চকে ভেঙে দেয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আগেই আশঙ্কা করেছিলাম, এমন একটি রায় হতে যাচ্ছে। এ রায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য দেশের তরুণ সমাজসহ সব স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ