জাতীয়

গণজাগরণ মঞ্চে হামলা, ইমরানসহ আহত ৭

গণজাগরণ মঞ্চ
গণজাগরণ মঞ্চ

মানবতাবিরোধী অপরাধে জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বুধবার শাহবাগে অবস্থান নেয়া গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারশেল ছোড়ে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার বেলা ১১টা ৩৯ মিনিটে পুলিশ গণজাগরণ মঞ্চ লক্ষ্য করে জলকামান ও টিয়ারশেল ছোড়ে।

আহত ইমরানকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশ বলেছে, যান চলাচল স্বাভাবিক রাখতে মঞ্চের কর্মীদের ছত্রভঙ্গ করা হয়েছে।

সকালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। এর বিরুদ্ধে বেলা ১১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান শুরু করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

পরে পুলিশ সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে বেশ কয়েকটি বাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ