জাতীয়

হরতালে জনগণের সমর্থন নেই: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

জামাত নেতা রাজাকার দেলাওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে দলটির ডাকা হরতালের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ কর্মসূচিতে জনগণের কোনো সমর্থন নেই।

রোববার সচিবালয়ে রায় ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণে এ সমস্ত হরতাল, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও এগুলো কোনোটাতেই সমর্থন করে না। আপনারা আগেও এটা দেখেছেন। যারা আইন মানবেন না, ধ্বংসাত্বক কাজ করবেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীদের সরিয়ে দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

শাহবাগে সে রকম হামলা হয়নি—এ কথা উল্লেখ করে কামাল বলেন, ‘গণজাগরণের কর্মীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, এটা যর্থাথ। তবে রাস্তা বন্ধ করে গাড়ি ভাঙচুর করা বা জনগণের জান-মালে হামলা হলে ব্যবস্থা নেয়া হবে।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ