রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী দুই আরোহী মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন : জাহানারা বেগম (৪০) ও চাঁন বড়ুয়া (৪৫)।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, হতাহতরা বরিশালের বাসিন্দা। তারা সদরঘাট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে তেজগাঁওয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। রূপসী বাংলা হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গুলিস্তানগামী এটিসিএলের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়।
পরে অটোরিকশা আরোহীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: