জাতীয়

জঙ্গি দমনে দিল্লির সহায়তা চাওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এএইচ মাহমুদ আলী
এএইচ মাহমুদ আলী

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে যেন জঙ্গিবাদ না ছড়ায়—দিল্লির কাছে তার নিশ্চয়তা চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বৃহস্পতিবার বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহমুদ আলী বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক যে জায়গায় এসেছে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং আরো শক্তিশালী করা। ভারতের ভূখণ্ড যেন আমাদের বিরুদ্ধে ব্যবহার না হয় এটাই আশা করি।’

বৈঠকে তিস্তা ও স্থল সীমানা চুক্তি, নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হবে— উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সফরের মধ্য দিয়ে ভারতের নতুন নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে।

এছাড়া, ৪ দিনের এ সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ