জাতীয়

সরকারের আতাঁতের কারণেই সাঈদীর শাস্তি কমেছে: ইমরান

গণজাগরণ মঞ্চ
গণজাগরণ মঞ্চ

জামাত-শিবির ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সরকারের আতাঁতের কারণেই দেশের সর্বোচ্চ আদালত রাজাকার সাঈদীর শাস্তি কমিয়েছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন।

আপিল বিভাগে সাঈদীর রায় এবং গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ চত্বরে আয়োজিত গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

ইমরান বলেন, পচাত্তরের পর থেকেই আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শের রাজনীতি থেকে সরে এসেছে। আর সে কারণে শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করতেই সরকার জামাত শিবিরের সঙ্গে আতাঁত করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ গণজাগরণ মঞ্চের কর্মীদের বাঁধা দেন। পরে সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ জানান গণজাগরণ মঞ্চের কর্মীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ